১।
অস্তরাগ
অস্তরাগ বলে ছুটে গেল জানালার বাইরে কপ্টার
একটা
বাক্সের ভিতর প্রসব বেদনা সামলে
নিজেকে
দিব্যি মিশিয়ে দেওয়া যায়
মঙ্গোলয়েড
অকাল বোধনে।
ঘন
হয়ে আসা দীপাবলীর কুয়াশায় চৌকো মোম
কুটির
শিল্পের নাম দিচ্ছি শ্বাসকষ্ট জনিত
কথারা
ছুটে যাচ্ছে যেন মৌখিক
আসলে
সে সকলই শুধু শব্দের মেঠো খেলা।
২।
ভঙ্গিমা
আলুলায়িত
আর
কি প্রবল শব্দের থেকে যাওয়া
আমার
কিন্তু সত্যিই মনে হয়েছিল তুই বাস্তবে আদৌও আছিস তো!
মায়ের
মতন স্বাভাবিক সমতট তখন
সমবেত
হাতের পকেট
কেন
জানিনা মনে হয়েছিলো দ্বিগুন দৃঢ়
আর
পুরোটা আদুরে নাভিতলের
প্রতিক্রিয়াকে
খুঁজে দেখছি জ্যোৎস্নার হাইওয়েতে।
উপক্রমের
ভিতর কি অবিকল মাথায় হাত রাখতেই
মনে
হয়েছিল বিসর্জনবেলা।
৩।
ঘুরপথের
সিঁড়িটা স্টেশন ছেড়ে বেড়িয়ে গেলে
সাপুরিয়াদের
ঝোলানো পায়ে
বেঁধে
দিচ্ছি খুচরো ঘুঙুর
বেদেনীর
চিবুকে আটকে থাকা লালা মাকড়সা
খুব
মদু হয়ে আসা লালচে পাথর
এসব
কিছুকে সামলে
পরিসংখ্যানের
নীচুতে দাঁড়িয়ে পশ্চিমের অরণ্য।
৪।
পরিবর্তিত
ফায়ারপ্লেসের চিমনি বানাচ্ছি এবার
আসলে
চুলের রেখার মত নির্ভার করছি
মুখটা
ওভারল্যাপ করছে জেনেও
রাজকীয়
গানটা জুড়ে দিচ্ছে আবছায়া
জানালার
শিকলটায় রিজেনারেটেড হচ্ছে সর্পিল
শীতের
করোটি
ভাবীকাল
ও যাগযজ্ঞের ছেঁড়া দাগ
ঝলসানো
শূকরের মলিন প্রবাসী
বড়
অদ্ভুত তোর জ্যাসমিন নোনতা
মেটাল
বডিটার গভীরে স্বচ্ছ এচিং
যেখানে
পাখীরা ডেকে ফিরে গেলে সন্ধ্যা নামে
যেখানে
প্রদীপের খোলা বুকে পড়ে থাকে পাতা।
৫।
আমাদের
প্রফুল্ল এখন ক্রমশ দূরে
চিমনির
নীচটায় পরিচিত ভগ্নাবশেষ
কুড়িয়ে
রাখা রোজকার সানাইটুকু
বিদায়ের
পরবর্তী পাকদন্ডী
বিস্তারের
স্বদেশীয়
সাইকেলের
সামনে ছায়া ছুটছে সূচ্যগ্র
যা
কিছু বলতে চাইছি শেষটায়
সবটাই
হয়ে যাচ্ছে কীলকের মতো শৌখিন
আত্মদমনের
মতো আবদার ঘেরা
ভয়
অস্বস্তি আর মেখলার উঠোনবেলা
পুরোটা
তোকে যত্নে বানালাম
বড়
বেশীরকমের বাস্তব হয়ে আছে
স্তন্যপায়ীর
মত আঁকড়ে ধরা
ম্যাজিশিয়ানের
নখদর্পন
আসলে
মুখটাতো অবিকল কাঙাল থাকতে জানে জানালার উঁকিতে।
৬।
সার্চ
লাইট চিরে বেড়িয়ে আসছে
রাতের
স্তব্ধতা
বাঁকা
চাদরের আড়শি নগর
কেন্দ্র
শহুরে
জালকের
তীব্র
কি
টুকরো, কি ভয়ানক টুকরো এখন
আমার
দক্ষিণ গ্রীবা মাস্তুল
বেড়িয়ে
আসা স্রাব তীক্ত
নালী
কন্ঠ
নুড়ি
প্রান্তিক
জোয়ানের
পরবর্তী ঘুঁটিরা তাজ্জব
কতটা
সাবেকী
মেটেরঙা
স্তনবৃন্ত
গর্ভস্থ
করা কাঙালের অন্তহীন প্রত্ন
আটকে
আছে রাতের মোচড়
ঝুলছে
খানেক পর্দার মারমেড
আর
ঐ দেখ
কতটা
টুকরো পারদের বেগে ছড়িয়ে পড়েছি…
No comments:
Post a Comment