#
শব্দ
ঘর
টুকরো
নধর উৎকল
আচ্ছন্ন
ফুৎকার আয়ূধ
তনহা
মালঞ্চ আজিকার
শব্দ
ঘর শব্দ বুনে বুনে
ঘর
শব্দের
ঘর
#
অবাধ
ক্লীবজাত আস্কারা
ভজিয়াছে
ও মন দুগ্ধবাসনা
পেখমে
পুচ্ছে মলমল নিদারুণ
কৃষ্ণ
পেতে মন আগে কালী
সাধনা
#
বেখবর
হাওয়া দমাদ্দম
ছড়িয়ে
ছিটিয়ে বিদায় কাঙ্খা
হাঁটছি
হাওয়া
মেগা
সিরিয়াল
একটা
সিরিয়াল কিলার
পা
টিপে টিপে দাম্পত্য
#
এভাবে
এগিয়ে আসা
যা
কিছু দীর্ঘ
সকালের
আভা মেখে
প্রাত্যহিক একটা হিতৈষী শব্দ
শব্দবন্ধজাত
মৈ্থুন প্রক্রিয়া
#
সময়ের ভিতরে
মশারী টানাই
ধাবা থেকে
তুলে আনা খাটিয়া
সাঁতরে ওঠে
ম্যানিকুইন
ঝোলা গুড় থেকে
দৌড়ে আসে আটপৌঢ়ে
ক্যারামালাইজ
খাবি খায় মাঝদুপুর
ভীষ্মায়ন
শয্যার রসিগুলোতে
রঙ লাগাই
আঁচড়ে মাখনের
মাফিক পিঘালতা সূরজ
আজ স্বর্গারোহন
আজি তবে পুড়িয়ে
খাচ্ছি আনাজ
হে পিতামহ
অভিসন্ধির আঁতুরে
আজ
রাতের রসদ শুধু এই চা-ভাত।
#
সেসব গল্পে
আজ আর যাব না
ফিরে তাকাচ্ছি
ঘরে
আর হ্রেষার
দাপটে ঘরময় বাজিকর
শরীর, শরীর
থেকে গড়িয়ে আসা সান্দ্র
সান্দ্র শরীর
আর শরীর খুঁড়তে গাঁইতি শাবল
ঠিক ভ্রুয়ের
মাঝ হতে বেড়িয়ে এসেছে চামচ
আর সেখানে
চোখের সামনে দুলছে নিয়ন
চামচের গর্তে
মার্বেল বলে উঠছে চান্দ্রকোষ
এইভাবে ক্রমশ
কবিতা থেকে দূরে এসে
কামড়ে খাচ্ছি
প্যারালাল টেক্সটের শারীরিক
কবিতা হয়ে
উঠেছে ঘর
#
সুগন্ধ জড়িত
হরিতাল ঋ
ছন্দ মথিত
মৃদু সঞ্চরণ
আরাধ্যগামী
ওগো বাঁশরি মেটালিক
লা ইল লাহ্
ইল্লিলাহ্
বাঁশুরিয়া
#
মেঘলা ছাদের
আড়ালে রসুল
ও মেঘময় শঙ্খচিল
শ্লথ চৌহদ্দির ধারাভাষ্যকার।
শ্লথ চৌহদ্দির ধারাভাষ্যকার।
নদী পেড়োচ্ছে
অ্যাভান গার্দ
অসতো মা সাদগময়
হে মাধব কুলপতি...
হে মাধব কুলপতি...
তমসো মা জ্যোতির্গময়
নশ্বর জিভের
হোঁচটে নিরন্ন হাত পেতে আছি
বাহ্... অসাধারন!! এর থেকে একটা অনবদ্য গদ্য শুরু হতে পারে। সেটাকেও খুঁজে পেতে লিখিস কিন্তু।
ReplyDelete